অলংকরণ : আনিসুজ্জামান সোহেল
অলংকরণ : আনিসুজ্জামান সোহেল

কবিতা

বসন্তের কোকিল

বসন্ত না হয় আসছে

কিন্তু তুই কেন ডাকিস?

এমন ডাকা ডাকিস রে

তুই, মাথা ধরায়া দিস!

বসন্তের কোকিল রে

তুই বসন্তের কোকিল

হুট করে যে ডাকলি কেন

পড়ল কানে ঢিল—

ঢিলের ভেতর ঝুমঝুমি এক

ঝনঝন করে বাজে

শনশন বুঝি পিটুইটারির

কুহু মগজ-মাঝে

কার কথা যে মনে করাস

কাহার শাড়ির আঁচল

খুললি কেন তুই রে আমার

বন্ধ থাকা আগল!

বসন্তের কোকিল রে

তুই বসন্তের কোকিল

প্রত্যাশিত হৃদযুগলে

ঘটাস অন্ত্যমিল।