অলংকরণ : আনিসুজ্জামান সোহেল
অলংকরণ : আনিসুজ্জামান সোহেল

কবিতা

বসন্তে, নির্জন পাতার ছায়ায়

দিন তো শেষই হলো না

তাতেই ফিরে গেলেন!

আমি তো ফিরবার পথই পেলাম না, সময়ও

বাঘ তো আসেনি আর, গোধূলি মরেনি

গভীর অন্ধকারে প্রথম আততায়ীও আসেনি

ফিরেছেন ঠিক আছে, চৌকাঠে পরিতৃপ্ত চোখ এখন

গভীরে অনেক আলো আর সুখের পায়চারী

নির্জন পাতার ছায়া নিয়ে নির্বাক চলচ্চিত্রের মতো

হেঁটে যাচ্ছি, একাকী, বসন্তের গভীরে

বাঘও অপেক্ষা করে হয়তো, সুন্দরবনের তীরে