
একটুখানি পরশ দিয়ে অনেকখানি দূর
বনের ভেতর দুলছে পাতা, ক্লান্ত কোনো ফুল
হলো মনে শীতের হাওয়ায় নামছ তুমি খুব
ঊর্ধ্বগামী বাজারদামে বিষণ্ন দুকূল।
তোমার কথা নতুন করে যাচ্ছে না আর বলা
চারদিকে ঘনিয়ে ডাকে বিষাদ হরবোলা
কপালভাঁজে টনটনিয়ে বাড়ছে জীবনভার
তুমি যেন এই বাজারে মুদ্রাস্ফীতির হার!