তিরতির শুধু ধীর জল, যেন বৃষ্টির সাথে আসলো
ঘরবাড়ি হলো ভেজা ভেজা, জল পেয়ে কিছু ফুল ফুটল
ফুলে ফুটল যে ঘরে ফেরা তার, আরও কিছুদিন থাক সে
বেড়ালের মতো ওম পেয়ে, হলে হোক তবে ওগো আলসে
যদি জানত সে, কোন দিকে বয় নদীদের সেই মোহনা
ফাঁদ পাতা এক নদী আছে চোখে, মন খুলে দেখা হলো না
বাতাসের বেগ কমে যদি কিছু, বৃষ্টির পরে হাত ধরে তার হাঁটব
ভেজা মাঠ থেকে সোজা ঘরে এসে অড়হর ডাল রাঁধব
ফুলে ফুটবে সে, দুলে দুলবে সে, দুইজন হব অন্ধ
বর্ষার জল আরও বেড়ে যাক, ঘরে ফেরা তার বন্ধ