অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো
অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

কবিতা

একটা সাধারণ গল্প

‘মনসুন শুরু হয়ে গেছে।’
‘কী যে বৃষ্টি!’

শান্তিনগরের রাতেরা রাত্রি হতে হতে
‘আবার কবে কখন দেখা হবে’ বলে
যুবকের রাত্রি বৃষ্টিতে ভিজে ভোর হয়ে গেল।

হাতিরপুলের রাত্রিরা নীরব হতে হতে
‘আবার কোথায় দেখা হবে’ বলে
যুবতীর সঙ্গে কথাগুলো দাঁড়াল জানালায়।

বাইরে বাড়াল শূন্য হাত,
ভিজে যাক ভোরের বৃষ্টিতে।