গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

কবিতা

ধুতরা বিছায়ে রাখি

নিঃসঙ্গতার ক্ষতমুখ থেকে গড়িয়ে পড়ছে

বেদনার কষ

আমার তো অপেক্ষা নেই, নেই কোনো চুক্তির আপস।

এক প্রস্থ উষ্ণতায় কে রাখে আমাকে ধরে তুমুল এক মজ্জমানে!

নিজেই নিজকে বাঁধি, নিজের উৎসঙ্গে থাকি

বিজন জ্যোৎস্নাস্নানে।

নিজের বুকেতে কাঁদি, ধুতরা বিছায়ে রাখি

কাঙ্ক্ষার শরীরজুড়ে

আকাশ ময়ূর নাচে, নীল আগুন বর্শা হানে

হৃদয় কেবলই যায় পুড়ে!

রঙের মাদুলি খুলে, নীহারিকা আঁধার ছিঁড়ে

নক্ষত্রের মাংস খুলে খাই,

তবু জ্বলি জ্বালামুখী, চিতা চৈতন্যে নাচি পরিত্রাণ বুঝি আর নাই!

হায়!

হৃদয়ের সহমরণে যায় আমারই নীল দেহ

কানাই।