একটি লাল গোলাপ
বসন্ত সময়—ঘুমন্ত খুন
উজ্জ্বল অসুখ,
প্রণয় কি মৃত্যুগন্ধ রীতি?
তোমার চোখের হাসিগুলি
মেঘের কুহক;
প্রেম—দৃশ্যত সঙ্গবিভাজন
সাবলীল প্রবঞ্চনা
করুণ সুন্দর,
রাত্রিগুলি সঙ্গ দেয় নির্জনতা
তোমার মুখর শরীরের
অর্ধেক আগুন;
কবিতার ঐশ্বর্য নারীর জ্যোৎস্না
ঘুমহীন সবুজ বসন্ত।