অলংকরণ : আনিসুজ্জামান সোহেল
অলংকরণ : আনিসুজ্জামান সোহেল

কবিতা

বসন্ত সমীপে

এখন বসন্ত। আধবোজা দিনে তবু শঙ্কা লাগে।

ভাড়াটে শরীর থেকে মনটুকু যদি আগে বের হয়ে যায়,

যদি সে উড়েই চলে যায় মধুপুর জঙ্গলের দিকটাতে

বাতাসে বাজবে কার রিনঝিন হাতের কঙ্কণ!

যদি তত দিনে পাতা ঝরা শেষে এসে যায় বান

ভাদর মাসের আনচান মেঘ গলে যায়

নিয়তির পাশে

যদি চুপি চুপি ধান খেতে চুমুটুমু

খেতে ডাকে, কোনো এক সোনা সোনা পাখি

আমি তাকে খুব করে বকে দেব নাকি!