খুটখাট শব্দে ঘুম ভেঙে গেল।
মাঝরাত।
শব্দ আসছে বারান্দা থেকে।
অবাক হয়ে বিছানা থেকে নেমে সেদিকে গেলাম।
দেখি আমার মেয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে।
এত রাতে ও এখানে কেন?
‘মা, এ সময় এখানে কী করিস? ঘুমাসনি?’
‘বাবা,ঘুম আসছে না।’
‘কেন মা?’
‘আর কত দিন, বাবা, আর কত দিন? বদ্ধ ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে।’
তার চোখে অদ্ভুত এক আকুতি দেখতে পাচ্ছি, ‘বাবা চিড়িয়াখানায় হরিণের বাচ্চাগুলো কেমন করে দিনের পর দিন আটকে থাকে?’
আমার মেয়ের ঠোঁটে কান্না কাঁপছে। অবিকল চিড়িয়াখানার খাঁচাবন্দী বাচ্চা হরিণের আকুতি।
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com ]