অস্থির একটা রাত গেল! ঘুম ভালো হয়নি! বহুদিন পর সেটা হলো! মনে হচ্ছে দূর হতে, ‘বাবা গো’...‘মা গো’ শব্দে কাঁদছে আর কাঁদছে কোনো এক নারী। জনবহুল ঢাকায় এমন কান্না সহজে কানে আসে না। কেন কাঁদছে, কেউ জিজ্ঞেস করার নেই! পাশে দাঁড়ানোর মতো কেউ নেই! তাহলে কি কেউ শুনছে না কান্না! নাকি সবাই যার যার মতো নৈঃশব্দ্যে কাঁদছে! নাকি মানুষের নৈঃশব্দ্যে কান্নাও হারিয়ে যাচ্ছে। ভাবছি, এটাই হয়তো স্বাভাবিক!
আমার নিজেকে পাথর মনে হচ্ছে! নির্জীব। সাড়া-শব্দহীন! অসাড় এক প্রাণী। যে যার অস্তিত্বের শেষ চিহ্নটুকু এক পাথরের মধ্যে টুকে রাখার চেষ্টা করছে! মানুষ শেষ নাগাদ একটা চিহ্ন। মানুষের মূল্য এটুকুই। মানুষ নামে একদিন ছিল পৃথিবীতে! একদিন তা মুছে যাবে। শুধু কয়েকটি সরলরেখা ছাড়া!
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com ]