আজকাল তেমন কিছুই করছি না। ঘুরেফিরে এটা-সেটা দেখি। দিনশেষে কোন কিছুই আমাতে ধরা দেয় না।
ইদানীং, ইরাকে চোখে চোখে রাখছি। ইরা যেখানেই যায়, আমিও চুপিচুপি তার পিছু নিয়ে সেখানে যাই। ইরাকে সব সময় মনমরা দেখায়। আনমনে সারাক্ষণ কী যে ভাবে কে জানে?
আমার এখনো ইরাকে আগের মতোই ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু চাইলেও ইরার কাছে যেতে পারি না। ভালোবেসে ছুঁয়ে দিতে পারি না।
একদিন দুপুরবেলা। ইরাকে দেখলাম রাস্তা পার হতে। কিছু বুঝে উঠার আগেই হঠাৎ একটা তীব্র হর্নের আওয়াজ, এরপর ইরার চিৎকার, কিছু মানুষের চেঁচামেচি, ছোপ ছোপ রক্ত, অ্যাম্বুলেন্সের শব্দ, সবশেষে নিস্তব্ধতা।
আমি আর একা নই। নতুন সঙ্গী জুটেছে। নাম ইরা। ইরাকে আর মনমরা দেখি না। এখন ইরাকে চাইলেই ছুঁয়ে দেওয়া যায়, ভালোবাসা যায়।
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাকগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: info@onnoalo.com
alimazij@gmail.com]