
থ্রিলারপ্রেমীদের জন্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। একুশ শতকে প্রকাশিত সেরা থ্রিলার বইগুলোর মধ্য থেকে ৫০টি বই নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে পত্রিকাটি। তালিকায় জায়গা পেয়েছে রহস্য, অপরাধ, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে নানা ধরনের থ্রিলার।
এ তালিকা তৈরি করতে ভোট দিয়েছেন ২৯১ জন ক্রাইম উপন্যাসের লেখক, সম্পাদক, বই বিক্রেতা, গ্রন্থাগারিক ও বইপ্রেমী। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০০০ সালের পর প্রকাশিত সেরা ১০টি থ্রিলার কোনগুলো?
কেন এই তালিকা
এর আগে নিউইয়র্ক টাইমস একুশ শতকের সেরা ১০০ বই নির্বাচনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই তালিকা প্রকাশের সময় একটি সমস্যা সামনে আসে। ফ্যান্টাসি, রোমান্স, হরর ও থ্রিলারের মতো জনপ্রিয় নানা ধারার অসংখ্য ভালো বই সেখানে জায়গা পাচ্ছিল না।
তাই একুশ শতকের গুরুত্বপূর্ণ বইগুলোর তালিকা আরও বড় করার উদ্যোগ নেয় নিউইয়র্ক টাইমস। এর অংশ হিসেবেই এবার আলাদাভাবে নির্বাচন করা হয়েছে সেরা থ্রিলার বই।
শীর্ষ দশ
তালিকার এক নম্বরে রয়েছে গিলিয়ান ফ্লিনের গন গার্ল। ২০১২ সালে প্রকাশিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। রহস্য, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের মনস্তত্ত্বের জটিল দিক নিয়ে বইটি থ্রিলার সাহিত্যে আলাদা জায়গা করে নিয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ডেনিস লেহানের মিস্টিক রিভার। এরপর তৃতীয় স্থানে টানা ফ্রেঞ্চের ইন দ্য উডস এবং চতুর্থ স্থানে স্টিগ লারসনের দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু। পঞ্চম স্থানে রয়েছে করম্যাক ম্যাকার্থির নো কন্ট্রি ফর ওল্ড ম্যান। ষষ্ঠ স্থানে ওয়িনকান ব্রেইথওয়েটের মাই সিস্টার, দ্য সিরিয়াল কিলার এবং সপ্তম স্থানে লিজ মুরের দ্য গড অব দ্য উডস। এস এ কসবির রেজারব্লেড টিয়ারস রয়েছে অষ্টম স্থানে। নবম স্থানে মিক হেরনের স্লো হর্সেস এবং দশম স্থানে অ্যাটিকা লকের ব্লুবার্ড, ব্লুবার্ড।
তালিকার অন্য বইগুলো
লিসা জুয়েলের নান অব দিস ইজ ট্রু (৫০), অ্যান্টনি হরোউইটজের ম্যাগপাই মার্ডারস (৪৯), ক্রিস হুইটেকারের অল দ্য কালারস অব দ্য ডার্ক (৪৮), অ্যাশলি অড্রেইনের দ্য পুশ (৪৭), এস জে ওয়াটসনের বিফোর আই গো টু স্লিপ (৪৬), সিলভিয়া মোরেনো-গার্সিয়ার মেক্সিকান গথিক (৪৫), জেনিফার হিলিয়ারের জার অব হার্টস (৪৪), রিচার্ড প্রাইসের লাশ লাইফ (৪৩), ক্যারোলিন কেপনেসের ইউ (৪২), হারলান কোবেনের টেল নো ওয়ান (৪১), ব্লেক ক্রাউচের ডার্ক ম্যাটার (৪০), সারা ওয়াটার্সের ফিঙ্গারস্মিথ (৩৯), টেরি হেইসের আই অ্যাম পিলগ্রিম (৩৮), স্টেফ চার ইয়োর হাউস উইল পে (৩৭), অ্যালেক্স মাইকেলাইডসের দ্য সাইলেন্ট পেশেন্ট (৩৬), এস এ কসবির অল দ্য সিনার্স ব্লিড (৩৫), ট্যানা ফ্রেঞ্চের দ্য লাইকনেস (৩৪), ট্যানা ফ্রেঞ্চের দ্য উইচ এলম (৩৩), দানিয়া কুকাফকার নোটস অন অ্যান এক্সিকিউশন (৩২), উইলিয়াম ল্যান্ডের ডিফেন্ডিং জ্যাকব (৩১), ভিয়েত থান নগুয়েনের দ্য সিম্প্যাথাইজার (৩০), জ্যাঁ হঁফ কোরেলিৎজের দ্য প্লট (২৯), লায়লা স্লিম্যানির দ্য পারফেক্ট ন্যানি (২৮), লিয়ান মোরিয়ার্টির বিগ লিটল লাইজ (২৭), ড্যান ব্রাউনের দ্য দা ভিঞ্চি কোড (২৬), ড্যানিয়েল উডরেলের উইন্টার’স বোন (২৫), জেন হার্পারের দ্য ড্রাই (২৪), ডোনা টার্টর দ্য গোল্ডফিঞ্চ (২৩), জন লে ক্যারের দ্য কনস্ট্যান্ট গার্ডেনার (২২), এমা ডনোহিউর রুম (২১), টানা ফ্রেঞ্চের ব্রোকেন হারবার (২০), জিলিয়ান ফ্লিনের শার্প অবজেক্টস (১৯), স্টিফেন কিংয়ের ১১/২২/৬৩ (১৮), ডেনিস লেহানের শাটার আইল্যান্ড (১৭), মাইকেল কনেলির দ্য লিঙ্কন লয়ার (১৬), মেগান অ্যাবটের ডেয়ার মি (১৫), লায়োনেল শ্রাইভারের উই নিড টু টক অ্যাবাউট কেভিন (১৪), কেট অ্যাটকিনসনের কেস হিস্টোরিজ (১৩), পলা হকিন্সের দ্য গার্ল অন দ্য ট্রেন (১২), এস এ কসবির ব্ল্যাকটপ ওয়েস্টল্যান্ড (১১)।
সূত্র: নিউইয়র্ক টাইমস