যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্ত ঘেঁষে সাগরদাঁড়ি-সারসা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের পারাপারের ভালো ব্যবস্থা না থাকায় দুই পাড়ের হাজার হাজার জনগণের জন্য একটি বাঁশের সাঁকোই ভরসা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি থেকে সাতক্ষীরায় যাতায়াতের জন্য নদের ওপর দেওয়া দীর্ঘ বাঁশের সাঁকো পাড়ি দিয়ে দীর্ঘদিন ধরে দুই জেলার বাসিন্দাদের যাতায়াত করতে হয়। এতে স্কুল-কলেজপড়ুয়া ছাত্রছাত্রীদের সমস্যার অন্ত নেই। প্রতিদিন দুই জেলার হাজার হাজার লোক পারাপার ও মালপত্র আনা-নেওয়ার ক্ষেত্রে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
এই অবস্থায় দ্রুত কপোতাক্ষ নদের ওপর একটি ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, যশোর-৬ এবং সাতক্ষীরা-১ আসনের সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি।