চিঠিপত্র

সীতাকুণ্ডে দুর্ভোগ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের ছোয়াখালী ঘাটঘর সড়কটির কাজ দুই বছর ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার পাথর উঠে গিয়ে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী শিগগির এ সড়কের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকার সাংসদ, উপজেলা চেয়ারম্যান, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোয়াখালী ঘাটঘর, ভাটিয়ারী হাজী টিএসি উচ্চবিদ্যালয়, ফৌজদারহাট কেএম হাইস্কুল, প্রাইমারি স্কুলসহ মির্জ্জানগর, ইমামনগর, ভাটিয়ারী, ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাফেরা করে থাকে।
মোহাম্মদ মামুনুর রশিদ
ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।