চিঠিপত্র

কীটনাশক

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা যেকোনো দেশের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বর্তমানে দেশের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে আলুর চাষ হচ্ছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আলুখেত সংক্রমিত হচ্ছে ছত্রাকজনিত মড়ক রোগে, যা কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যথাযথ কীটনাশক প্রয়োগ করেও সুফল না পাওয়ার চরম অনিশ্চয়তার মধ্যে আছে কৃষক সমাজ। তাই নানা কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের এসব কীটনাশকের মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। মান যাচাইকারী সরকারি প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এসব কীটনাশকের মান যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে নকল কীটনাশক ব্যবহার করে কৃষক এবং দেশ ক্ষতিগ্রস্ত না হয়।
এ ছাড়া যথাযথ মাত্রায় কীটনাশক প্রয়োগের ওপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া দরকার। কারণ, অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের কারণে আমাদের স্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে।
মো. রিজওয়ান সরকার, রংপুর।