অবহেলিত যমুনার এপার উত্তর জনপদের বিশেষ করে রংপুর বিভাগের আটটি জেলার কথা বলছি। উত্তরবঙ্গের মানুষেরা দেশের অন্য জায়গায় মফিজ নামে পরিচিত।
উত্তরবঙ্গের ব্র্যান্ডিং হয়েছে মঙ্গার মধ্য দিয়ে। অথচ গাইবান্ধা ও কুড়িগ্রামে এখন মঙ্গা প্রায় নেই বললেই চলে। রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধা। জেলা হিসেবে এটি বেশ পুরোনো হওয়া সত্ত্বেও এ অঞ্চলের তেমন উন্নয়ন হয়নি।
বর্তমানে এই জেলাটির উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে বাইপাস নির্মাণ। এ অঞ্চলে প্রচুর ফসল ফলে। ফলে ভালো রাস্তা বা বিকল্প/বাইপাস রাস্তা থাকলে রংপুরের সঙ্গে যোগাযোগের সময় কমে যাবে। পণ্য পরিবহনও সহজ হবে।
সিদ্দিকা ফেরদৌস
শিক্ষক, গাইবান্ধা।