১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যা ছিল বিশ্বের অন্যতম নৃশংস গণহত্যাগুলোর মধ্যে অন্যতম।
মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করে বিভিন্ন স্থানে গণকবর দিয়েছিল। সারা দেশে এ রকম অসংখ্য বধ্যভূমি পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার সাক্ষী হয়ে আছে।
স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো এই বধ্যভূমিগুলো সংরক্ষণ করা সম্ভব হয়নি। এখনো অনেক বধ্যভূমি অবহেলিত, পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় আছে। সরকারের কাছে আবেদন, সারা দেশে এ রকম অসংখ্য বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক।
প্রতিটি বধ্যভূমি হয়ে উঠুক ইতিহাসের সাক্ষী, যেখানে থাকবে স্মৃতিফলক, মুক্তিযুদ্ধের নিদর্শন, পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র। আমরা সেই দিনের প্রত্যাশায় আছি।
মো. আবু তাহের মিয়া
রংপুর।