সম্প্রতি প্রথম আলোয় মাউশি ও নায়েমের সাবেক মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা নিয়ে দুটি নিবন্ধ লিখেছেন। গত ২৯ জুলাই প্রকাশিত ‘শিক্ষায় যেখানে আমরা অনেক দেশের চেয়ে এগিয়ে’ শীর্ষক নিবন্ধে লেখক দেখাতে চেয়েছেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষায় কতটা উন্নয়ন করেছে। এই লেখায় তিনি অস্ট্রেলিয়ান কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চের একটি সাম্প্রতিক জরিপ-গবেষণা রেফার করেছেন। শিক্ষাদীক্ষায় অনেকটা পিছিয়ে থাকা সে দেশগুলোর মধ্যে এশিয়া মহাদেশের ৫০টি স্বাধীন (এবং চারটি দাবিদার, যেমন তাইওয়ান, হংকং) রাষ্ট্রের পিছিয়ে পড়া ২২টির মধ্যে স্থান পাওয়া কি বিশ্বে জনসংখ্যায় অষ্টম এবং অর্থনীতিতে ৪৪তম বাংলাদেশের জন্য খুব সম্মানের?
বাংলাদেশ শিক্ষায় কোন কোন দেশের তুলনায় কতটা উন্নতি করেছে, সেটা সম্মক উপলব্ধি করতে প্রথমে বুঝতে হবে আমরা কারা, এ জাতির সম্ভাবনা কেমন, এর কাছে প্রত্যাশাই–বা কীরূপ। জাতি হিসেবে আমরা যথেষ্ট মেধাবী এবং ভারতীয় উপমহাদেশে অনেকের চেয়ে মেধায় এগিয়ে। এ ব্যাপারে প্রচলিত একটি বাক্য খুবই অর্থবহ, এটি হচ্ছে: হোয়াট বেঙ্গল থিংকস টুডে, রেস্ট অব ইন্ডিয়া থিংকস টুমরো! মধ্যপ্রাচ্যে আবির্ভাবের সময় ইসলাম ধর্ম এক মহাজাগরণের সৃষ্টি করেছিল; সে জাগরণ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের সময় এবং এরপরও বেশ কিছুদিন নব্য মুসলমানদের আলোড়িত করেছে ও রেখেছে। প্রায় নব্বই শতাংশ মুসলিম-অধ্যুষিত এই জাতি শিক্ষাদীক্ষায় বেশ ভালো করারই কথা। ইংরেজ কোম্পানি আমলে লর্ড মেকলে এই অঞ্চলের জনগণকে নিম্নমানের বলে উল্লেখ করেছেন এবং পুরো উপমহাদেশে কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা করেছিলেন, যা তাঁর মিনিটস-এ (১৮৩৫) বিধৃত আছে। কিন্তু প্রায় একই সময়ে উইলিয়াম এডাম এই অঞ্চলের প্রচলিত শিক্ষাব্যবস্থা, বিশেষত হিন্দুদের টোল ও মুসলমানদের মক্তব শিক্ষা পর্যালোচনা করে এগুলোর ভূয়সী প্রশংসা করেছেন (এডামের রিপোর্ট, ১৮৩৮ দ্রষ্টব্য)।
মক্তব শিক্ষায় উৎকর্ষ ইসলামভিত্তিক জাগরণের স্বাক্ষর বহন করে। কোম্পানি এবং সরাসরি ইংরেজ উভয় শাসনামলে ইংরেজ রাজ এ দেশের সম্পদ লুট করেছে—এটি যেমন সত্য, এ দেশকে ব্রিটেনের মানের শিক্ষাব্যবস্থা উপহার দিয়েছে, তা–ও কম সত্য নয়। অর্থাৎ কমনওয়েলথ সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ শিক্ষাদীক্ষায় কমনওয়েলথের বাইরের দেশ থেকে ভালো করারই কথা। মাতৃভাষার জন্য লড়াই এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়াও জাতীয় জাগরণে বিপুল ভূমিকা রেখেছে। যেসব দেশে উল্লিখিত চার-পাঁচটি বৈশিষ্ট্যের অভাব রয়েছে, সেগুলোর চেয়ে বাংলাদেশ শিক্ষায় এগিয়ে থাকারই কথা।
শিক্ষাবিজ্ঞানে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞরা যখন ‘শিখন-ঘাটতি’ কীভাবে পূরণ করা যায় সে চিন্তায় ব্যস্ত, যেখানে শিখন-ঘাটতি তো হয়ইনি, বরং শিখন আরও ভালো হয়েছে বলে দাবি করা অসমীচীন। তবে লেখকের গোলাম ফারুকের ১৬ আগস্ট প্রকাশিত লেখাটি (নতুন শিক্ষাক্রমে কি নন্দলালদের মন্দ কপাল বদলাবে) প্রশংসার যোগ্য, সেটি বলতেই হয়। তবে তিনি যে পরিমার্জনাধীন শিক্ষাক্রমকে বারবার ‘নতুন’ নামে তকমা দিচ্ছেন, সেটি বিশেষজ্ঞ ও গবেষকদের কাছে বড়ই বেমানান।
ড. ফারুক সুনির্দিষ্টভাবে মালয়েশিয়ার নাম উল্লেখ করে ওই দেশের চেয়ে আমাদের মাধ্যমিক শিক্ষায় ভালো করার কৃতিত্ব নিয়েছেন। মালয়েশিয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর, কম ঘনত্বের জনসংখ্যার দেশ। কিন্তু এই দেশের প্রধান (প্রায় ৬০ শতাংশ) জাতিগোষ্ঠী—মালের মেধা কেমন, কী অবস্থা এর ভাষা-কৃষ্টি ও শিক্ষার? ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে মালে চাইনিজ তো বটে, তামিলদের চেয়েও কম মেধাবী। দেশটির প্রধান ভাষা মালয় একসময় আরবি বর্ণমালায় লেখা হতো, এখন লেখা হয় ইংরেজিতে, তাও অনেক বিকৃতভাবে; যেমন তারা University শব্দের বানান লেখে Universiti আকারে। পঞ্চাশের বেশি বর্ণে ঋদ্ধ বর্ণমালা আছে যে ভাষায়, যে জাতি জীবন দিয়ে মাতৃভাষার অধিকার অর্জন করেছে তার শিক্ষায় উন্নয়ন একটি নিজস্ব বর্ণমালাহীন ভাষা, শিল্প-সাহিত্যে অনেক পিছিয়ে থাকা এবং কম মেধাবী জাতির শিক্ষার সঙ্গে তুলনা না করাই শ্রেয়। আরও স্মর্তব্য: মালয়েশিয়ার শিক্ষার্থীরা ইংরেজ ও পাকিস্তান আমল নয় শুধু, স্বাধীন বাংলাদেশের প্রথম দিকেও আমাদের বিশ্ববিদ্যালয়ে, মেডিক্যাল কলেজে পড়ে গেছে। এরপর আমরা শিক্ষাকে ‘রাজনীতি ব্যবসার’ কোপানলে ফেলে ধ্বংস করতে শুরু করলে তারা চীন, সিঙ্গাপুর, আমেরিকা, কানাডার দিকে চলে গিয়েছে; নিজেরাও বেশ ভালো শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পেরেছে।
আফ্রিকার অপর নাম অন্ধকার মহাদেশ (ডার্ক কন্টিনেন্ট) বলেই আমরা জেনে এসেছি। সেখানে আমরা ওই মহাদেশের ৫৪টি দেশের মধ্যে ৩৪টির চেয়ে শুধু পড়া ও গণিতে ভালো করে, অর্থাৎ ২০টির পেছনে পড়ে থেকে কি মহা–উন্নয়নের ঢেকুর তুলতে পারি? লেখক এতে অনেক উন্নয়ন দেখছেন; কারণ, তাঁর প্রত্যাশা ছিল নিম্ন। আমার প্রত্যাশা অনেক উঁচুতে ছিল ও আছে বলে উন্নয়ন খুঁজে পেতে কষ্ট হচ্ছে। বিশ্বের ১৯৮টি দেশের মধ্যে শেষের দিকের ৭৫টির মধ্যে স্থান পাওয়ার অর্থ তো ১২৩টি থেকে পিছিয়ে থাকা! বিশ্বের ৪৪তম অর্থনীতির জন্য এই অবস্থান মোটেই সম্মানজনক নয়।
করোনা অতিমারির প্রাবল্যের সময় প্রায় দুই বছর বিদ্যালয় বলতে গেলে বন্ধ থাকাকালে মাধ্যমিক শিক্ষার্থীদের লেখাপড়া শূন্য হওয়া থেকে রক্ষা করার জন্য প্রশ্ন ও সমস্যা আকারে কিছু নির্ধারিত কাজ (অ্যাসাইনমেন্ট) দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা লেখাপড়া নিয়ে চিন্তাভাবনা ও কিছু কাজ করার সুযোগ পায়। বইপত্র, ইন্টারনেট ঘাঁটাঘাঁটিতেও তারা নিজেদের ব্যস্ত রাখতে পারে। তবে অনেক শিক্ষার্থী যে এসব ব্যক্তিক অ্যাসাইনমেন্টকে দলীয় কাজ বানিয়ে বন্ধুদের মধ্যে আদান-প্রদানের ভিত্তিতে করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিছু সমস্যার সমাধান যে নিজে না করে অন্যকে দিয়ে করানো হয়েছে, তা–ও নিশ্চিত। এসব তঞ্চকতা সত্ত্বেও অধিকাংশ শিক্ষার্থীকে ঝিমিয়ে পড়া বা বিপথে যাওয়া থেকে রক্ষা করা গেছে। কিন্তু তাই বলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন শিক্ষক-শিক্ষার্থী ফেস টু ফেস শিক্ষণ-শিখনের এবং বন্ধুদের মধ্যে দলীয় কাজ ও মতবিনিময়ের মাধ্যমে শ্রেণিশিক্ষার মানে ওঠা কখনোই সম্ভব নয়।
ড. সৈয়দ মো. গোলাম ফারুকের প্রশংসায় ভরা এই ধারার দ্বিতীয় লেখাটি ‘করোনা কি মাধ্যমিকের জন্য শাপে বর ছিল’ শিরোনামে প্রকাশিত হয়েছে ৮ আগস্ট। এতে লেখক দাবি করেছেন, করোনাকালে অ্যাসাইনমেন্টের মাধ্যমে এমন শিক্ষা হয়েছে যে স্বাভাবিক সময়ে বিদ্যালয়ে যে মানের শিক্ষা হয়, তাকেও ছাড়িয়ে গেছে। তাই তিনি মাধ্যমিক শিক্ষার জন্য করোনা শিক্ষার্থীদের স্বশিক্ষা ও দূরশিক্ষণে ‘শাপে বর’ হয়েছে বলে ডিক্রি দিয়ে নিবন্ধ শেষ করেছেন।
যে করোনা বিশ্বের জন্য অভিশাপ হয়ে এসেছে, স্বাস্থ্য-শিক্ষা-অর্থনীতি ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে, তাকে এভাবে আশীর্বাদ হিসেবে কল্পনা করে নিজেদের অ্যাসাইনমেন্ট-সংস্কৃতির প্রশংসায়, মতান্তরে আত্মপ্রশংসায় মেতে ওঠা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। এখন অ্যাসাইনমেন্টকে নিজেদের ‘উদ্ভাবন’ হিসেবে দেখিয়ে কৃতিত্ব নিতে চাইলেও কিন্তু ভুল হবে। কারণ, এসব অ্যাসাইনমেন্টের মূলভিত্তি যে ‘অনুসন্ধানমূলক কাজ’, তা বাংলাদেশ শিক্ষাক্রমের প্রথম থেকে তৃতীয় আবর্তনে ছিল নির্বাচিত কিছু বিষয়ে; চতুর্থটিতে (২০১১-২০১২) আছে সব বিষয়ের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে, এমনকি প্রতি অধ্যায়ে। যে কেউ ‘জাতীয় শিক্ষাক্রম ২০১২’ এবং প্রচলিত পাঠ্যপুস্তক ঘেঁটে দেখতে পারেন।
শিক্ষাবিজ্ঞানে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞরা যখন ‘শিখন-ঘাটতি’ কীভাবে পূরণ করা যায় সে চিন্তায় ব্যস্ত, যেখানে শিখন-ঘাটতি তো হয়ইনি, বরং শিখন আরও ভালো হয়েছে বলে দাবি করা অসমীচীন। তবে লেখক গোলাম ফারুকের ১৬ আগস্ট প্রকাশিত লেখাটি (নতুন শিক্ষাক্রমে কি নন্দলালদের মন্দ কপাল বদলাবে) প্রশংসার যোগ্য, সেটি বলতেই হয়। তবে তিনি যে পরিমার্জনাধীন শিক্ষাক্রমকে বারবার ‘নতুন’ নামে তকমা দিচ্ছেন, সেটি বিশেষজ্ঞ ও গবেষকদের কাছে বড়ই বেমানান।
ড. আবদুস সাত্তার মোল্লা শিক্ষা গবেষক এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক (বিসিএস সাধারণ শিক্ষা)।