বাঁশ দিয়ে কুলা, ঝাড়ু, চাটাই ও ডালা থেকে শুরু করে মাছ ধরার হরেক রকমের ফাঁদ—কী না তৈরি হয় বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রামে। গ্রামটিতে বসবাস করে শতাধিক পরিবার। এসব পরিবারের দুই শতাধিক নারীই মূলত এ শিল্পের সঙ্গে জড়িত। বংশপরম্পরায় চলে আসা এই শিল্প তাঁদের জীবিকার একটি উৎস। বাঁশের তৈরি নিত্যপ্রয়োজনীয় এই সামগ্রী বিক্রির অর্থে চলে তাঁদের সংসার। বীরগ্রামে ঘুরে ছবিগুলো তুলেছেন সোয়েল রানা।
