বিদ্যাঘরে আলোর মেলা

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস পর আজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করেছে স্বাস্থ্যবিধি মেনে। কোথাও কোথাও হচ্ছে নিয়মের ব্যত্যয়। স্কুলগুলোতে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে বাদ্যযন্ত্র বাজিয়ে। জানানো হচ্ছে ফুলেল অভ্যর্থনা। স্কুলে বেজে উঠেছে সেই চিরপরিচিত ঘণ্টা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কলরোল। নির্জীব বিদ্যালয় প্রাঙ্গণ আবার মুখর হলো শিশু–কিশোরের কলকাকলিতে। যেন আলোয় ভরে উঠল বিদ্যাঘর। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে আজ ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

দীর্ঘ দেড় বছর পর বিদ্যালয়ে প্রবেশের আনন্দ প্রকাশ করছে শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
লম্বা লাইনে দাঁড়িয়ে স্কুলে প্রবেশ করছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সশরীর স্কুলে আসার আনন্দ তাদের চোখেমুখে। মুসলিম একাডেমি স্কুল,যশোর
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা। এনায়েত বাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
স্কুল শুরুর সময় স্বাস্থ্যবিধি মেনে চললেও ছুটির সময় তা মানতে পারেনি অনেক স্কুল। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের জট লেগে যায়। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
ড্রাম বাজিয়ে শিক্ষার্থীদের বরণ করে প্রতিষ্ঠানের সহপাঠীরা। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া
ক্লাস শুরু হওয়ার আগমুহূর্তে দপ্তরি ঘণ্টা বাজাচ্ছেন ছাত্রছাত্রীদের ক্লাসে যাওয়া জন্য। কুমিল্লা হাইস্কুল, কুমিল্লা
স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে সশরীর একাডেমিক কার্যক্রম। প্রথম দিন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করেন শিক্ষকেরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, যশোর, ১২ সেপ্টেম্বর
স্কুলে শিক্ষার্থীদের বরণ করা হয়েছে ফুল আর চকলেট দিয়ে। রোটারি স্কুল, খুলনা, ১২ সেপ্টেম্বর
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ১৮ মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোববার বিদ্যালয়ে প্রবেশের আগেই শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে চলছে সাবান দিয়ে হাত ধোয়া কার্যক্রম। রাঙামাটি সদরের সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকালে তোলা ছবি
বন্যায় প্লাবিত এলাকায় তৈরি বাঁশের সেতু পার হয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। এ সেতু তৈরি করেন স্থানীয় অভিভাবকেরাই। ভাউমান টালাবহ মডেল হাইস্কুল, কালিয়াকৈর, গাজীপুর, ১২ সেপ্টেম্বর
সহপাঠীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে এক শিক্ষার্থী। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ১২ সেপ্টেম্বর
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। ঢাকা, ১২ সেপ্টেম্বর