শীতের সবজি মোকামে ঠাসা, কিন্তু দাম চড়া। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের সবজির মোকামের চিত্র এটি। এক সপ্তাহ আগে সেখানে প্রতি মণ ফুলকপি ৬০০ টাকায় বিক্রি হয়েছে। সেই ফুলকপি বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এক সপ্তাহ আগে বাঁধাকপি প্রতিটি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকায়। এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।
