আষাঢ়েও হাঁসফাঁস অবস্থা

আষাঢ় মাসের শুরুতে ঢাকা, সিলেটসহ দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে। তবে পাবনায় প্রচণ্ড গরমে মানুষের এখনো হাঁসফাঁস অবস্থা। ছবিগুলো জেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

প্রচণ্ড গরমে মাথায় রুমাল বেঁধে পথে নেমেছেন এক ব্যক্তি।
প্রচণ্ড গরমে মাথায় রুমাল বেঁধে পথে নেমেছেন এক ব্যক্তি।
রোদ থেকে বাঁচতে মাথায় গামছা দিয়ে কাজে বের হয়েছেন নির্মাণশ্রমিকেরা।
গরমে হাঁসফাঁস অবস্থা। মাথায় পানি ঢেলে স্বস্তি পাওয়ার চেষ্টায় এক শ্রমিক।
এক দিকে প্রচণ্ড রোদ অন্য দিকে গরম। কিন্তু কাজ ফেলে রাখার সুযোগ তো নেই। মাথায় গামছা বেঁধে খেত থেকে কালাই (একধরনের ডাল) তুলছেন এক কৃষক।
গরমে কষ্ট বেড়েছে অন্য প্রাণীরও। তৃষ্ণার্ত একটি শালিক পাখি।
কড়া রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন। এক ফাঁকে পানি খেয়ে নিচ্ছেন এক নারী।
বাজার করতে বেরিয়েছিলেন বয়স্ক এই ব্যক্তি। রোদের তাপ থেকে বাঁচতে ছাতা মাথায় বাড়ি ফিরছেন।
প্রচণ্ড গরমের পাশাপাশি ঘন ঘন লোডশেডিং ভোগান্তি বাড়িয়ে দিয়েছে শহরবাসীর।
গরমে চাহিদা বেড়েছে হাতপাখার।
শহরের চেয়ে গ্রামে লোডশেডিং বেশি। পাখা হাতে ঘরের বারান্দায় বসে গা জুড়ানোর চেষ্টায় এক ব্যক্তি।
গরম ও লোডশেডিং—দুই কারণে বিক্রি বেড়েছে চার্জার ফ্যানের।
পুকুরের পানিতে একটু প্রশান্তির সন্ধান।