সারা দেশে ঈদের জামাত

সকাল হতেই নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায়ে ঈদগাহে জড়ো হতে থাকেন মানুষ। ছোট-বড় বিভিন্ন বসয়ের মানুষ উৎসবের মধ্য দিয়ে দিনটি শুরু করেন। ঈদগাহ ও মসজিদগুলো মানুষের ভিড়ে ছিল কানায় কানায় ভরা।

মুসল্লির নামাজ আদায়। শোলাকিয়া, কিশোরগঞ্জ। ছবি: তাফসিলুল আজিজ
মুসল্লির নামাজ আদায়। শোলাকিয়া, কিশোরগঞ্জ। ছবি: তাফসিলুল আজিজ
প্রখর রোদ ঠেকাতে জায়নামাজ মাথায় এক মুসল্লি। কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান, সিলেট
হাজারো মানুষের নামাজ আদায়। কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান, সিলেট
নামাজ শেষে মোনাজাতে অংশ নেন ছোট-বড় সবাই। কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান, সিলেট
ঈদের জামাতে গাছের ছায়ায় ঈদগাহে হাজারো মুসল্লি। হাবু ঈদগাহ মাঠ, গঙ্গাচড়া, রংপুর
ঈদের নামাজ আদায় শেষে হাসিমুখে কোলাকুলি করছে দুই শিশু। পিয়ারাখালী ঈদগাহ ময়দান, ঈশ্বরদী, পাবনা
ঈদের নামাজ আদায় শেষে মোনাজাত করেন মুসল্লিরা। পিয়ারাখালী ঈদগাহ ময়দান, ঈশ্বরদী, পাবনা
ঈদের জামাতে দলে দলে যাচ্ছেন মুসল্লিরা। তালুক হাবু, গঙ্গাচড়া, রংপুর
ঈদুল ফিতরের জামাত শেষে কোলাকুলি করছেন মুসল্লিরা। বাস্তুহারা, খুলনা, ২২ এপ্রিল
ঈদের জামাতে স্বজনদের হাত ধরে মসজিদের আসে শিশুরা। জামিয়াতুল ফালাহ মসজিদ এলাকা, চট্টগ্রাম
ঈদের নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। জামিয়াতুল ফালাহ মসজিদ এলাকা, চট্টগ্রাম
ঈদের নামাজ শেষে চলছে মোনাজাত। ঈশ্বরদী রেলওয়ে জংশনে প্রতিবছরের মতো এবারও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এই ঈদ জামাতে আশপাশের মুসল্লিরা অংশ নেন। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা
দিনাজপুর গোর–এ–শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাতে মুসল্লিরা