বেহাল সড়কে দুর্ভোগে চট্টগ্রামবাসী

চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। তাই সড়ক বেহাল। কোথাও উড়ছে ধুলাবালু, কোথাও কাদা জমে সৃষ্টি হয়েছে খানাখন্দ। নির্মাণকাজের বিভিন্ন স্থানে নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ধুলাবালু, কাদা আর সৃষ্ট খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষদের। আবার সৃষ্ট যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। এমন নানা সমস্যার পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। গতকাল শনিবারের (২৫ মার্চ) চিত্র।

বেষ্টনী না দিয়ে এভাবে রেখে দেওয়া হয়েছে রড
বেষ্টনী না দিয়ে এভাবে রেখে দেওয়া হয়েছে রড
সড়কে সৃষ্টি হয়েছে এমন বেহাল অবস্থা
ধুলার জন্য দেখা যায় না সামান্য দূরের কোনো কিছু
কোনো প্রকার বেষ্টনী না দিয়ে চলছে নির্মাণকাজ
ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকেরা
গাড়ি চললেই ধুলার জন্য দেখা যায় না কিছু
এভাবে ঝুঁকি নিয়ে চলতে হয় চালকদের
বৃষ্টিতে কাদা জমে সৃষ্টি হয়েছে খানাখন্দ
এভাবে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে চালকদের
সড়কের গর্তে পড়ে যান এই চালক
সড়কের পাশে বিপজ্জনক গর্ত
যানজটে নাকাল নগরবাসী