প্রতি রোববার বসে রাঙামাটির কুতুকছড়ি বাজার। এ বাজারে বেচাকেনা চলে ভোর থেকে দুপুর পর্যন্ত। সপ্তাহে এক দিন বসে বলে ক্রেতা-বিক্রেতার সমাগম হয় বেশি। হরেক রকমের পণ্য বিক্রি হয় এখানে। বিশেষ করে তরতাজা শাকসবজি ও ফলমূল। পণ্যের দামও তুলনামূলক কম। পাইকারদের মাধ্যমে এ বাজার থেকে পণ্য যায় দেশের বিভিন্ন স্থানে।
