গরমে স্বস্তিতে নেই চিড়িয়াখানার প্রাণিকুল

দেশের বড় অংশজুড়ে বয়ে চলছে তীব্র দাবদাহ। সূর্যের প্রখর তাপে অতিষ্ঠ জনজীবন। অসহনীয় এ গরমে স্বস্তিতে নেই ঢাকা চিড়িয়াখানার প্রাণিকুলও। প্রচণ্ড গরমে বেশির ভাগ প্রাণী খুঁজছে একটু শীতল ছায়া। খাঁচার ভেতরে নির্দিষ্ট স্থানে রাখা পানির চৌবাচ্চায় সুযোগ পেলেই নিজের শরীর ভিজিয়ে নিচ্ছে বাঘ, সিংহ, হাতিসহ প্রায় সব প্রাণী। এ অবস্থায় চিড়িয়াখানা হয়ে পড়েছে দর্শনার্থীশূন্য।

সুন্দরী নামের হাতিকে গোসল করানো হচ্ছে।
সুন্দরী নামের হাতিকে গোসল করানো হচ্ছে।
শীতল হতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে বাঘ।
চৌবাচ্চায় শরীর ডুবিয়ে রেখেছে হায়েনা।
পানির কাছে বসে আছে এক বাজপাখি।
গরমে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে এক সিংহী।
ক্লান্ত হয়ে শুয়ে আছে উট।
গাছের শীতল ছায়ায় বসেছে হরিণের পাল।