বঙ্গবাজার শুধুই ধ্বংসস্তূপ

আদর্শ, মহানগরী, গুলিস্তান ও বঙ্গ হকার্স—এই চার মার্কেট নিয়ে ছিল বঙ্গবাজার কমপ্লেক্স। গত মঙ্গলবারের আগুনে ঢাকার এই জনপ্রিয় কাপড়ের মার্কেট পুরোপুরি পুড়ে মিশে গেছে। সারি সারি দোকানের পরিবর্তে এখন সেখানে পড়ে আছে কয়লা। সঙ্গে আছে পোড়া কাঠ, টিন ও লোহালক্কড়। এই ধ্বংসস্তূপে আধপোড়া পোশাকও আছে। বিক্রয়যোগ্য কোনো কাপড় পাওয়ার সম্ভাবনাই নেই, তবুও যদি কিছু অক্ষত মেলে—এই আশায় আংশিক পোড়া কাপড়চোপড় হাতরে দেখছেন অনেক ব্যবসায়ী। পোড়া টিন, সাটার উল্টেপাল্টেও দেখছিলেন কেউ কেউ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশাপাশি অনেক মানুষ ধ্বংসস্তূপে এসেছেন। তাঁরা পুড়ে যাওয়া টিন, লোহা, সাটার ভাঙারি পণ্য হিসেবে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। কেউ কেউ পোড়া দোকান দেখাতে এনেছেন স্বজনদের। অনেক ব্যবসায়ী পোড়া দোকানের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন। পুরো বঙ্গবাজার এখন শুধুই ধ্বংসস্তূপ।

ধ্বংসস্তূপ থেকে টিন সরানোর কাজে ব্যস্ত এক শ্রমিক
ধ্বংসস্তূপ থেকে টিন সরানোর কাজে ব্যস্ত এক শ্রমিক
পোড়া মালামাল দেখে অঝোরে কাঁদছেন মালিক। কর্মচারীরা দেখছেন ধ্বংসস্তূপ থেকে কিছু উদ্ধার করা যায় কি না।
বঙ্গবাজারের ধ্বংসস্তূপের চিত্র।
ধ্বংসস্তূপের ওপরে বসে আহাজারি করছেন ব্যবসায়ীরা। সান্ত্বনা দিচ্ছেন অপর ব্যবসায়ীরা।
নিজ দোকানের ওপর দাঁড়িয়ে কাঁদছেন ব্যবসায়ী স্বপন সরদার। দোকানে ঈদের জন্য উঠিয়েছিলেন প্রায় এক কোটি টাকার মালামাল, দাবি স্বপনের।
ধ্বংসস্তূপ থেকে লোহার গ্রিল সরাচ্ছেন শ্রমিকেরা।
মালামাল হারিয়ে পাগলপ্রায় ব্যবসায়ী মাসুম রানা। আট বছরের সন্তান মাশা ইসলামকে নিয়ে এসেছেন ধ্বংসস্তূপ দেখাতে।
ধ্বংসস্তূপ দেখাতে কন্যাসন্তান মাশা ইসলামকে নিয়ে এসেছেন বাবা মাসুম রানা।
পুড়ে যাওয়া টিন পিকআপ ভ্যানে তুলছেন শ্রমিকেরা।
পুড়ে যাওয়া বঙ্গবাজারের একাংশ।