এই সড়ক এখন এক ভোগান্তি

এয়ারপোর্ট থেকে গাজীপুর—র‌্যাপিড বাস ট্রানজিটের কাজ চলছে। এর ফলে ধুলাবালু, যানজট, খানাখন্দ, ভোগান্তি—সবই আছে এ রাস্তায়। ঢাকা–ময়মনসিংহ সড়কে টঙ্গী থেকে টঙ্গী সরকারি কলেজের দূরত্ব সাড়ে তিন কিলোমিটার। এটুকু পথ পাড়ি দিতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। ছবিগুলো ৬ জানুয়ারি তুলেছেন খালেদ সরকার

সড়কের নির্মাণকাজ চলছে। ফলে যানবাহনগুলোকে এই পথ পাড়ি দিতে গেলে ধীরগতিতে চলতে হয়
সড়কের নির্মাণকাজ চলছে। ফলে যানবাহনগুলোকে এই পথ পাড়ি দিতে গেলে ধীরগতিতে চলতে হয়
নির্মানকাজের কারণে এখন ফুটপাত বলে কিছু নেই। তার ওপর রাস্তার পাশে পানি জমে রয়েছে। এর ফলে সড়কে হেঁটে চলাচলকারী মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হয়
গাড়ি যেন চলছেই না রাস্তায়
খোঁড়াখুঁড়ির কারণে ধুলার রাজ্য এই সড়ক। এরই মধ্যে চলতে হয় মানুষকে
করোনার চেয়ে টঙ্গীর মানুষের কাছে বেশি আতঙ্ক এই ধুলাবালু
ঘরের চালায় ধুলার আস্তর
প্রায় সারা দিনই থাকে যানবাহনের এমন দীর্ঘ সারি