সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ অন্ধকার হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সড়কে তখন অফিসগামী মানুষের ভিড়। এর মধ্যেই এক যাত্রী সড়কের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে বাস থামানোর চেষ্টা করছেন। ছবিটি রাজধানীর আজিমপুর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিমবৃষ্টি থেকে বাঁচতে সড়কের পাশে চায়ের দোকানের প্লাস্টিক ছাউনিতে গুটিশুটি হয়ে দাঁড়িয়ে পড়লেন অনেকেই। ছবি: জাহিদুল করিমবৃষ্টি থেকে বাঁচতে প্লাস্টিকের পর্দা দিয়ে পথ চলছেন এক রিকশাযাত্রী। ছবি: জাহিদুল করিমসড়কের পাশে রিকশা থামিয়ে বৃষ্টি থামার অপেক্ষায় কয়েকজন রিকশাচালক। ছবি: জাহিদুল করিমঝোড়ো বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমেছেন এক ভ্যানচালক। ছবি: জাহিদুল করিমবৃষ্টির পানি কাজে লাগিয়ে এক পরিবহনশ্রমিক বাসের কাচের জানালা পরিষ্কার করছেন। ছবি: জাহিদুল করিমসকালে হুট করেই বৃষ্টি নামল। হাতে ছাতা নেই। অগত্যা চোখের সামনে থাকা রাজনৈতিক ব্যানার দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা এক পথচারীর। ছবি: জাহিদুল করিমবৃষ্টি থেকে বাঁচার চেষ্টা দুই শিক্ষার্থীর। ছবি: জাহিদুল করিমঘণ্টাব্যাপী টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর কোথাও কোথাও। ছবিটি চানখাঁরপুল থেকে তোলা। ছবি: জাহিদুল করিম