পৃথিবীব্যাপী জনপ্রিয় ফুল জারবেরা। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে জারবেরার চাষ বাড়ছে। সাভারের মোগড়াকান্দা গ্রামে জারবেরার একটি বাগান আছে। ছবি: সাবিনা ইয়াসমিনবাংলাদেশে আগে শুধু যশোরে জারবেরা ফুলের চাষ হতো। এখন গাজীপুরের পাশাপাশি সাভারেও জারবেরা চাষ হচ্ছে। ছবি: সাবিনা ইয়াসমিনরাজধানীর খুব কাছেই সাভারের মোগড়াকান্দা গ্রাম। এই গ্রামে চোখ আটকায় জারবেরার বাগানে। ছবি: সাবিনা ইয়াসমিনসাভারে জারবেরার বাগানে হলুদ, সাদা, কমলা, ফিরোজা, মিষ্টি গোলাপি আর গোলাপি রঙের ১১ প্রজাতির ফুলের চাষ হচ্ছে। ছবি: সাবিনা ইয়াসমিনজারবেরার ফুলের পাইকারি বাজার রয়েছে ঢাকায়। প্রতিদিন সাভারের এই বাগান থেকে ফুল তুলে তা র্যাপিং ও বাক্সবন্দী করে পাইকারদের কাছে পৌঁছে দেওয়া হয়। ছবি: সাবিনা ইয়াসমিনপাইকারি দরে প্রতিটি জারবেরা ফুল বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকা। ছবি: সাবিনা ইয়াসমিনফুলের দোকানে প্রতিটি জারবেরা ফুল বিক্রি হয় ২০ থেকে ৫০ টাকা করে। ছবি: সাবিনা ইয়াসমিনসাভারের এই বাগান থেকে প্রতিদিন ৩ থেকে ৫ হাজার টাকার জারবেরা ফুল বিক্রি হয়। ছবি: সাবিনা ইয়াসমিনএকটি জারবেরা চারা থেকে চার বছর একাধারে ফুল পাওয়া যায়। একটি ফুল শুধু পানিতে বেঁচে থাকে ১৫ দিন অবধি। ছবি: সাবিনা ইয়াসমিনসাধারণত সারা বছরই অল্প পরিমাণ ফুল ফুটলেও এপ্রিল-মে মাসে বেশি ফুল ফোটে। ছবি: সাবিনা ইয়াসমিন