ঈদের ছুটিতে রিসাং ঝরনায় বেড়াতে এসে ছবি তুলছেন একদল তরুণ। ছবিটি গত শনিবার খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার হৃদয়মেম্বারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীচট্টগ্রাম নগরের ফয়স লেক সি ওয়ার্ল্ডে আনন্দে মেতেছেন তাঁরা। ছবিটি সোমবার তোলা। ছবি: জুয়েল শীলরাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই মৌজার হেলিপ্যাড এলাকায় পাহাড় ও আকাশের মেলবন্ধনের দৃশ্য দেখতে পর্যটকদের ভিড়। গতকাল রোববার তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমাজল-পাথর-পাহাড়ের মিলন ঘটেছে যেখানে, তার নাম বিছনাকান্দি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার এই এলাকায় এবারের ঈদের ছুটিতেও ছিল পর্যটকদের ভিড়। ছবিটি গত বুধবারের। ছবি: আনিস মাহমুদঈদের দিন থেকেই পাবনার সিনেমা হলগুলোতে সিনেমাপ্রেমীদের ভিড়। টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ লাইন। ছবিটি আজ সোমবার দুপরে পাবনা শহরের রূপকথা হল থেকে তোলা। ছবি: হাসান মাহমুদচট্টগ্রাম শিশু পার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দে সময় কাটিয়েছেন নগরবাসী। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: জুয়েল শীলচট্টগ্রামের মিরসরাইয়ের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। ছবিটি সোমবার মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকা থেকে তোলা। ইকবাল হোসেনরাঙামাটির হাজাছড়া ঝরনা যে কাউকে মুগ্ধ করবে। ছবিটি আজ সোমবার বাঘাইছড়ি উপজেলা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীরাঙামাটি কাপ্তাই লেক ঘুরে দেখছেন পর্যটকেরা। রাঙামাটি সদরের বালুখালী এলাকা থেকে গতকাল রোববার তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমাখাগড়াছড়ির জেলা পরিষদ পার্কের টয় ট্রেনে চড়ে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসুরা। ছবিটি আজ সোমবার খাগড়াছড়ি সদরের জিরোমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী