পদ্মা সেতুতে বাতি জ্বলল

বহু প্রত্যাশার পদ্মা সেতু উদ্বোধন করা হচ্ছে ২৫ জুন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করবেন। এর আগে সেতুর শেষ পর্যায়ের কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। আজ শনিবার প্রথম পরীক্ষামূলকভাবে সেতুতে বাতি জ্বালানো হয়েছে। পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কম লাগবে।

পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে বাতি জ্বালানো হয়েছে
পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে বাতি জ্বালানো হয়েছে
বাতি জ্বালানো হয়েছে ১২ থেকে ১৯ নম্বর স্প্যানের মোট ২৪টি ল্যাম্পপোস্টে
পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝখানে বাতি জ্বলছে