প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: ফোকাস বাংলাএইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: ফোকাস বাংলাএইচএসসির ফল পেয়ে আনন্দ প্রকাশ করছেন বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলাঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: ফোকাস বাংলা‘ভি’ চিহ্ন দেখিয়ে আনন্দ প্রকাশ করছেন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলাএইচএসসির ফল প্রকাশের পর ঢাকার ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: ফোকাস বাংলাএইচএসসির ফল দেখছেন ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলাএইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। ফল দেখছেন কলেজের শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা, বগুড়াকুমিল্লা বোর্ডে এইচএসসিতে চতুর্থ স্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজ। ফল শুনে আনন্দে মেতে ওঠেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। ছবি: আলম পলাশ, চাঁদপুরএইচএসসিতে কুমিল্লা বোর্ডে অষ্টম স্থানে চাঁদপুরের আল আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ছবি: আলম পলাশ, চাঁদপুরএইচএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। ছবি: এম সাদেক, কুমিল্লাকুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ছবি: এম সাদেক, কুমিল্লাএইচএসসির ফল পেয়ে বৃষ্টির মধ্যেও আনন্দে মেতে ওঠেন কুমিল্লা শিক্ষা বোর্ডে পঞ্চম স্থানে থাকা কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের শিক্ষার্থীরা।জিপিএ-৫ পেয়ে আনন্দে মেতে ওঠেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। ছবি: এহসান-উদ-দৌলা, যশোরএবারের এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন কুষ্টিয়ার জারিন তাসনিম। তাঁর বাবা চার বছর আগে মারা গেছেন। মা ও বোনকে নিয়ে ফল জানতে এসেছিলেন তিনি। ছবিটি আজ কুষ্টিয়া সরকারি কলেজ থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়াইন্টারনেটে এইচএসসির ফল দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছবিটি আজ কুষ্টিয়া সরকারি কলেজের সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়াটানা তৃতীয় বারের মতো ঢাকা বোর্ডে সেরা বিশের তালিকায় এবং সারা দেশে দ্বিতীয় স্থানে থাকা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের অন্য রকম উচ্ছ্বাস। ছবি: মনিরুজ্জামান, নরসিংদীপরীক্ষার ফল পেয়ে মিষ্টি না খাওয়ালে চলে? এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করা রাজশাহী কলেজের অধ্যক্ষকে মিষ্টি খাওয়াচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহীএইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে দ্বিতীয় হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। ফল প্রকাশের পর শিক্ষকদের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুরএইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ফল প্রকাশের পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস। ছবি: মঈনুল ইসলাম, রংপুররাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সাহাদাত পারভেজ