ঐতিহ্যবাহী নিশান মেলা

বগুড়া সদর উপজেলার দাড়িয়াল গ্রামে গতকাল রোববার নিশান মেলার আয়োজন করা হয়। অনেকের কাছে মেলাটি ‘দাড়িয়াল মেলা’ নামে পরিচিত। মেলা দিনব্যাপী হলেও আশপাশের গ্রামগুলোতে এক সপ্তাহ ধরে এর রেশ চলে। এই মেলা ঘুড়ির জন্য প্রসিদ্ধ। এ ছাড়া তৈজসপত্র, মিষ্টান্ন, খেলনা, পাখা, প্রসাধনীসহ নানা পণ্য বেচাকেনা হয় ঐতিহ্যবাহী এ গ্রামীণ মেলায়।

মেলায় মানুষের আকৃতির ঘুড়ি দেখাচ্ছেন বিক্রেতা।
মেলায় মানুষের আকৃতির ঘুড়ি দেখাচ্ছেন বিক্রেতা।
মেলায় কেনা ঘুড়ি উড়িয়ে দেখে নিচ্ছে শিশুটি।
সব বয়সী মানুষই এ মেলায় আসেন।
মেলায় বিক্রির জন্য আনা কিছু ঘুড়ি সাজিয়ে রাখা হয়েছে।
বাহারি রঙের নাটাই সাজিয়ে রাখা হয়েছে।
মেলায় বসেই ঘুড়ি বানাচ্ছেন এক বিক্রেতা।
বাজপাখি ও চিলের আদলে বানানো ঘুড়ি।
ঘুড়ির দোকানে ভিড় জমিয়েছে শিশুরা।
পছন্দের ঘুড়ি উড়িয়ে দেখে নিচ্ছেন একজন।
ঘুড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও বিক্রি হয় মেলায়।
মেলার অন্যতম আকর্ষণ মাছ আকৃতির মিষ্টি।
মেলার মাঠের ওপর উড়ছে নানা রঙের ঘুড়ি