কারিগরের হাতে তৈরি ঈদের জুতা

ঈদুল ফিতর সামনে রেখে চট্টগ্রামের হাতে তৈরি জুতার কারখানাগুলোতে এখন ব্যস্ততার মৌসুম। শেষ মুহূর্তে অর্ডার সামলাতে দিনরাত কাজ করছেন কারিগরেরা। কেউ জুতার ওপরের অংশে আঠা লাগাচ্ছেন, কেউ ডিজাইন কেটে নিচ্ছেন, আবার কেউ বাল্বের তাপে জুতায় হিট দিচ্ছেন। তবে কারিগরদের মতে, নির্বাচন পরিস্থিতি ও বাজারে চায়না জুতার আধিক্যের কারণে এবার আগের তুলনায় অর্ডার কিছুটা কম। তবু ঈদ সামনে রেখে থেমে নেই কাজ—কারখানাজুড়ে জুতা তৈরির নানা ধাপের ব্যস্ততা নিয়ে এই ছবির গল্প।

হাতে তৈরি হচ্ছে জুতা
হাতে তৈরি হচ্ছে জুতা
জুতার ওপরের অংশ আঠা দিয়ে বসানো হচ্ছে
জুতার ওপরে লোগো বসানো হচ্ছে
কারখানায় ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা
বাল্ব দিয়ে জুতায় হিট দেওয়া হচ্ছে
জুতার ডিজাইন করে রাখা হয়েছে
জুতা তৈরির উপকরণগুলো সাদা জারে রাখা হয়েছে
কাঁচি দিয়ে ডিজাইন অনুযায়ী চামড়া কাটা হচ্ছে
জুতার ফিতা ও ওপরের অংশ বিক্রি করছেন তিনি
জুতা তৈরি করে এসব বক্সে করে পাঠানো হয়