হাঁকডাকে জমে উঠেছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী গাংনগর মাছের মেলা। আজ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর গ্রামে বসেছে মেলাটি। দিনব্যাপী মেলা হলেও এর রেশ থাকে প্রায় সাত দিন। মেলায় উঠেছে বিশাল বিশাল ওজনের ব্রিগেড, সিলভার, রুই, কাতলাসহ চাষের বিভিন্ন মাছ। সকাল থেকে জমে উঠেছে মাছের মেলা। দূরদূরান্ত থেকে আসা মানুষেরা দামদর করে কিনে নিচ্ছেন পছন্দের মাছ।
