দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। মহাসড়কে পদচারী-সেতু থাকলেও এক্সপ্রেসওয়ে যত্রতত্র দিয়ে পার হন পথচারীরা। নির্দিষ্ট জায়গার পরিবর্তে যেখানে-সেখানে বাস থামিয়ে চলে যাত্রী ওঠানো-নামানো। চলে অবৈধ তিন চাকার যানবাহনও। অনেক মোটরসাইকেল আরোহী আবার চলেন উল্টো পথে। থাকে না মাথায় হেলমেট। মহাসড়কে দেখতে বেড়াতে আসা লোকজন মহাসড়কে ভিড় জমান। সব মিলিয়ে নেই কোনো শৃঙ্খলা। গত ৩০ জুন ও ৩ জুলাই মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা অংশে ছবিগুলো তোলা।
