সিলেটের সবুজে মোড়া পাহাড়ে ছড়িয়ে–ছিটিয়ে থাকা চা–বাগানগুলো ঈদের তৃতীয় দিনে পর্যটক ও ভ্রমণপ্রিয় মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে। লাক্কাতুরা চা–বাগানে পরিবার–পরিজন নিয়ে ভিড় জমিয়েছিলেন অনেকেই। টিলার ওপর থেকে সবুজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মুঠোফোনে সেই স্মৃতি ধরে রেখেছেন অনেকেই। রঙিন বেলুন ও হাসিখুশি মুখে ভরা এই চা–বাগান যেন ঈদের আনন্দকে আরও উজ্জ্বল করছে। এসব নিয়েই এই ছবির গল্প।