ঢাকায় আ.লীগ-বিএনপির শোভাযাত্রা-পদযাত্রার দ্বিতীয় দিন

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। বুধবার বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার জন্য তেজগাঁও সাতরাস্তা এলাকায় জড়ো হন। এতে আশপাশের সড়কগুলোতে যানজট ছড়িয়ে পড়ে। এর আগে সকালে আবদুল্লাহপুর থেকে বিএনপি পদযাত্রা শুরু করে। ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাদের এই পদযাত্রার কারণে লোকজনকে যানজটে নাকাল হতে হয়।

রাজধানীর আবদুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু করে বিএনপি
ছবি: সাজিদ হোসেন
উত্তরা এলাকায় বিএনপির পদযাত্রা
সড়কের এক পাশে যানজট, অন্য পাশে বিএনপির পদযাত্রা
বিএনপির পদযাত্রার কারণে কুড়িল বিশ্বরোড এলাকায় সড়কের এক পাশে আটকে পড়ে যানবাহন
তেজগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে জড়ো হন নেতা-কর্মীরা
আওয়ামী লীগের সমাবেশের সময় তেজগাঁও এলাকায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়
বিএনপির পদযাত্রা মুগদা এলাকায়
পুরানা পল্টন এলাকায় গণতন্ত্র মঞ্চের পদযাত্রা
বিএনপির পদযাত্রার কারণে রামপুরা এলাকায় যানজটে স্থবির সড়ক