চাকমা সম্প্রদায়ের সামাজিক-সাংস্কৃতিক বিজু উৎসব আজ বুধবার ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে। তিন দিনের উৎসবের শুরুর দিনকে ‘ফুল বিজু’ বলা হয়। এদিন আগামী বছরের মঙ্গল কামনায় গাঙে (নদীতে) ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয়। নদী, লেক, পাহাড়ি ঝরনা, কুয়া, ঝিরি—যেখানেই পানি, সেখানেই ফুল ভাসিয়ে বিজুকে বরণ করে নেওয়া হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আজ বুধবার সকালে ছবিগুলো তোলা।
