ঝাঁজালো কাসুন্দি

কাসুন্দি শব্দটা শুনলেই বাঙালির জিবে জল আসে। কাঁচা আম, আমড়া, কামরাঙা, জলপাই, চালতার মতো টকজাতীয় ফলের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় এই কাসুন্দি। সারা বছর এর কদর থাকলেও আমের মৌসুমে এর চাহিদা আরও বেড়ে যায়। মুখরোচক এ খাবার তৈরিতে দক্ষতার পাশাপাশি পোহাতে হয় নানা ঝক্কি। গত সোমবার ফরিদপুর সদরের বালিয়াডাঙ্গি গ্রাম থেকে ছবিগুলো তোলা। এখানকার তিনটি পরিবার সারা বছরই কাসুন্দি তৈরি করে।

কাসুন্দি বানানোর আগে শর্ষে রোদে শুকানো হচ্ছে
কাসুন্দি বানানোর আগে শর্ষে রোদে শুকানো হচ্ছে
কাসুন্দির মসলা ঢেঁকিতে গুঁড়া করা হয়
কাসুন্দিতে মসলা ছিটিয়ে দেওয়া হচ্ছে
বোতলজাত করে বিক্রি করা হয় কাসুন্দি। পাইকারদের কাছে প্রতি লিটার বিক্রি করা হয় ১২০ টাকা
তৈরির সময় ঘনত্ব ঠিক আছে কি না, তা যাচাই করা হচ্ছে
কয়েক দফা মসলা দিতে হয়
আশপাশের গ্রাম ও বাজারে ভ্যানে ঘুরে ঘুরে বিক্রি করছেন কাসুন্দি
মাটির কলসে কাসুন্দি ভরে বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা