বৈশাখে ঘন কুয়াশা

বৈশাখে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সড়ক ও জনপদ। গাড়ির হেডলাইট জ্বালিয়ে সড়ক পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। কুয়াশাচ্ছন্ন হলেও আশপাশের মানুষেরা জানান, গরম অপেক্ষাকৃত বেশিই অনুভূত হচ্ছে। আজ সোমবার সকাল পৌনে ৬টা থেকে ৬টা ৩ মিনিট পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরশহরের সওজ সেতু, নান্দাইল মডেল থানা ও ডাকবাংলো এলাকা থেকে ছবিগুলো তোলা। সকাল সাড়ে আটটা পর্যন্ত এ অবস্থা বিরাজ করেছে, পরে আস্তে আস্তে কুয়াশা কেটে যায়।

সকাল ছয়টার দিকে চারদিকে হেডলাইট জ্বালিয়ে ঘন কুয়াশায় ঘেরা সড়কে চলছে যানবাহন
সকাল ছয়টার দিকে চারদিকে হেডলাইট জ্বালিয়ে ঘন কুয়াশায় ঘেরা সড়কে চলছে যানবাহন
সড়ক ও জনপদের সেতু এলাকায় চারদিকে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না
ডাকবাংলো এলাকা কুয়াশাঘেরা
নান্দাইল মডেল থানা এলাকার চিত্র
সওজের দুটি সেতু পাশাপাশি। কুয়াশাঘেরা পথে হাঁটছেন কয়েকজন।
মহাসড়কে কুয়াশাঘেরা বাঁক
মহাসড়কের আরেকদিকেও একই রকম কুয়াশা