কাঁঠালের জমজমাট হাট

সিলেট নগরের কদমতলী এলাকায় এই মৌসুমে বসে অস্থায়ী ‘কাঁঠালের হাট’। মৌসুমের শুরু থেকে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারে কাঁঠাল আসে। ট্রাকে করে এসব কাঁঠাল আনা হয়। বাজারে দিনভর পাইকারি-খুচরা দরে কাঁঠালের বিকিকিনি চলে। ছবিগুলো আজ বুধবার সকালে তোলা।

ট্রাক থেকে কাঁঠাল নামিয়ে স্তূপ করে রাখছেন শ্রমিক
ট্রাক থেকে কাঁঠাল নামিয়ে স্তূপ করে রাখছেন শ্রমিক
সারিবদ্ধভাবে রাখা হয়েছে কাঁঠালভর্তি ট্রাক
ট্রাক থেকে নামানো হয়েছে কাঁঠাল। চলছে দরদাম
পোক্ত হয়ে একটি কাঁঠাল ফেটে গেছে
থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কাঁঠাল
কাঁঠাল পাকা নাকি কাঁচা, তা টিপে দেখছেন এক ক্রেতা
কাঁঠাল বিক্রির পর ক্রেতার কাছ টাকা বুঝে নিচ্ছেন বিক্রেতা
পাইকারি দরে কাঁঠাল কিনে খুচরা বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে
কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
সড়কের পাশে রাখা কাঁঠাল কিনতে ক্রেতাদের ভিড়