অবকাঠামোমূলক উন্নয়নকাজের জন্য সড়কে সৃষ্ট ধুলাবালুতে অতিষ্ঠ চলাচলকারীরা। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান শীর্ষ দশের মধ্যে থাকছে প্রতিদিন। আজ সোমবার সকালে যা দেখা যায় পঞ্চম। গতকাল রোববার ঢাকার অবস্থান ছিল ১০ম। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য পাওয়া যায়। সে অনুযায়ী ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। রোববার রাজধানীর গেন্ডারিয়ার নতুন রাস্তা এলাকা থেকে ছবিগুলো তোলা।
