ঈদ শেষে ঢাকায় ফেরা

ঈদের ছুটি ফুরিয়েছে। এবার কর্মস্থলে ফেরার পালা। এ ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা। আজ সোমবার কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও ঈদের দুই দিন পর আজ রাজধানীতে অতটা কর্মব্যস্ততা দেখা যায়নি।

ঈদ উদ্‌যাপন শেষে ট্রেনে করে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। কমলাপুর, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। কমলাপুর, ঢাকা
ট্রেন থেকে নেমে মালাপত্র নিয়ে যাত্রা। কমলাপুর, ঢাকা
রাজধানীতে ফেরার পর আনন্দিত একটি পরিবার। কমলাপুর, ঢাকা
লঞ্চ থেকে নেমে রিকশায় করে গন্তব্য যাচ্ছে একটি পরিবার। সদরঘাট, ঢাকা
লঞ্চ টার্মিনাল থেকে মালাপত্র মাথায় নিয়ে গন্তব্যের দিকে। সদরঘাট, ঢাকা
ঢাকায় ফেরার পর দুই শিশু। সদরঘাট, ঢাকা
ছুটি কাটিয়ে হাসিমুখে পরিবার নিয়ে ফেরা। সদরঘাট, ঢাকা