১২ মাস মুলা চাষ

কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতীর চরে কয়েকটি গ্রামের জমিতে ১২ মাস মুলা চাষ হয়। এসব মুলা ঢাকা-চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার পাইকারি ব্যবসায়ীরা নিয়ে যান। কৃষকেরা জানান, বছরের এই সময় মুলার ভালো দাম পাওয়া যায়। প্রতি কেজি মুলা এখন ৩৫-৪০ টাকায় পাইকাররা খেত থেকে নিয়ে যান। প্রতিবার মুলা চাষের জন্য ৪০-৪৫ দিন সময় লাগে। গোমতীর চরের মুলা সুস্বাদু ও পুষ্টিকর বিধায় এর চাহিদা রয়েছে ব্যাপক।

মুলাখেত পরিচর্চা করছেন এক কৃষক।
মুলাখেত পরিচর্চা করছেন এক কৃষক।
মুলা তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
খেত থেকে মুলা তোলার পর ধুয়ে পরিষ্কার করার জন্য নেওয়া হচ্ছে।
মুলার গায়ে লেগে থাকা মাটি পরিষ্কারের কাজ চলছে।
মুলা ধোয়ার কাজে ব্যস্ত নারী-পুরুষেরা।
পানিতে মুলা ধুয়ে পরিষ্কার করার পর ঝুড়িতে রাখা হচ্ছে।
পরিষ্কার শেষে মুলা নিয়ে যাচ্ছেন এক কৃষক।
বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে মুলা।