ঘূর্ণিঝড় মোখা গতকাল রোববার দেশের সীমানা অতিক্রম করেছে। এর প্রভাব কেটে যাওয়ায় আজ সোমবার সকাল থেকে কক্সবাজার সৈকতে পর্যটকদের আনাগোনা বাড়ছে। সাগরেও গোসল করতে নামছেন অনেকে। সৈকত ফিরে পেতে শুরু করেছে আগের চেহারা। ছবিগুলো আজ সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তোলা।
