চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত কনফিডেন্স সল্ট-প্রথম আলো পাক্কা রাঁধুনি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয়েছে। এ পর্বে ১০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এর মধ্য থেকে তিন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। ‘দুরুজ কুরা’ বা আস্ত মুরগি রান্না করে প্রথম পুরস্কার জিতে নেন রাঁধুনি ফারজানা আক্তার। বন্দরনগর চট্টগ্রামে প্রথমবারের মতো রান্নার এত বড় আয়োজন হলো। এতে অংশ নিতে কয়েক শ রাঁধুনি আবেদন করেছিলেন। সেখান থেকে প্রাথমিকভাবে ৮০ জনকে মনোনীত করা হয়। এরপর রেসিপি দেখে ৩৪ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়। পরে সেখান থেকে ১০ জন রন্ধনশিল্পীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন বিচারকেরা। চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন থেকে গতকাল বৃহস্পতিবার ছবিগুলো তোলা।