ফরিদপুরের ভাঙ্গা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ৬০ কিলোমিটার এক্সপ্রেসওয়ের পুরোটাই অব্যবস্থাপনা আর অনিয়মে ভরপুর। এর মধ্যে ফরিদপুর অংশে ১১ কিলোমিটারে সবচেয়ে বেশি অব্যবস্থাপনা। যেখানে সেখানে ইচ্ছেমতো বিভিন্ন বাসের কাউন্টার বানিয়ে যাত্রী ওঠানো–নামানো হচ্ছে। যেখান সেখান দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়ছে তিন চাকার অবৈধ যান। পদচারী–সেতু থাকতেও ইচ্ছেমতো যেখান সেখান দিয়ে পারাপার হচ্ছে মানুষ।
