খানাখন্দে ভরা সড়ক। একটু বৃষ্টি হলেই পানি জমে। গর্তে আটকে পড়ে রিকশা, লেগুনা, বাস, ট্রাকসহ বিভিন্ন যানের চাকা। চালকসহ সহকারীদের ঠেলে তুলতে হয় গাড়ি। এই পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। ছবিগুলো গতকাল রোববার দুপুরে রাজধানীর উত্তর জুরাইনের শ্যামপুর এলাকা থেকে তোলা।
